1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনের অভয়ারণ্যে মৎস্য শিকারের সময় আট জেলে আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩

সুন্দরবনের অভয়ারণ্যে মৎস্য শিকারের সময় আট জেলে আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৫ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্যে এলাকায় মৎস্য শিকারের সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। সোমবার রাতে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আটক বনজীবীরা হলেন, শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের বিশে গাজীর ছেলে আব্দুর সবুর(৩৬), জহুর আলী গাজীর ছেলে আব্দুল আলিম (৪৫), জয়নাল গাজীর ছেলে বুলবুল গাজী (৩৪), শওকত গাজীর ছেলে মতিউর রহমান (২৪), সাইদুর বরকন্দাস এর ছেলে মহিবুল্লাহ বরকন্দাস, আনিচুর মোল্ল্যা ছেলে আফজাল মোল্ল্যা (২৫), সাহেব খালী গ্রামের আব্বাস আলী মোড়লের ছেলে আনোয়ারুল মোড়ল (৪১), মৃত নওজের গাজী ছেলে নুরুজ্জামান গাজী (৩৯)।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, দীর্ঘ ৩ মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তবে, আটক বনজীবীরা দু’দিন আগেই অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে নিষিদ্ধ ঘোষিত নোটাবেকী অভয়ারণ্য এলাকায় মাছ শিকারকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে পিওআর মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar