1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পটুয়াখালীতে দুর্গম চর থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ

পটুয়াখালীতে দুর্গম চর থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৭ জন খবরটি পড়েছেন

পটুয়াখালীর বাউফল উপজেলার দুর্গম চর এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর হাত-পা ও মাথাবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মরদেহের পাশে একটি নীল রঙের প্যান্ট পাওয়া গেছে। নিহত শিশুর বয়স আনুমানিক ৭ থেকে ৮ বছর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ব্যারেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কালাইয়া নৌফাঁড়ির পুলিশ। কালাইয়া নৌ-ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। দুর্গম এলাকায় পৌঁছে দেখে বোঝার উপায় ছিলো এটি মানুষের মরদেহ।

পরে সুরতহাল প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় উদ্ধারকৃত মরদেহ একটি শিশুর। কিভাবে মরদেহ সেখানে এসেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আশপাশের সব থানায় রিপোর্ট করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজুর প্রস্তুতি নিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar