বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়া পৌরসভার আয়োজনে পরিচ্ছন্ন পৌরসভা গঠন ও মশাবাহিত রোগ নির্মূলে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এদিন সকাল ১১টায় পৌর ভবনের সামনে থেকে র্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর পৌর ভবনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন সভার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরুপ জ্যোতি ঘোষ, সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম প্রমুখ।
এসময় পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।