1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পরিবেশ বিষয়ে সাতক্ষীরার তিন সাংবাদিকে সম্মাননা প্রদান - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

পরিবেশ বিষয়ে সাতক্ষীরার তিন সাংবাদিকে সম্মাননা প্রদান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সুন্দরবনের পরিবেশ বিষয়ক সাংবাদিকতার স্বীকৃতি স্বরূপ বেসরকারি এনজিও রূপান্তরের পক্ষ থেকে সাতক্ষীরার তিন সাংবাদিকে সম্মাননা প্রদান করা হয়েছে । সম্মাননা পাওয়া তিন সাংবাদিক হলেন, দৈনিক সমকালের শ্যামনগর প্রতিনিধি সামিউল মনির, দৈনিক সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু ও দৈনিক খুলনা গেজেটের সাতক্ষীরা প্রতিনিধি রুহুল কুদ্দুস। এছাড়া সুন্দরবন বিষয়ক প্রতিবেদন প্রকাশের জন্য এখন টেলিভিশন ও জাগো নিউজের সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, সংবাদিক এম এ হালিম, অনাথ মন্ডল ও সুলতান শাহজাহানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় সাতক্ষীরা শহরের অদূরে ত্রিশমাইলে অগ্রগতি সংস্থার কনফারেন্স রুমে আয়োজিত সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতিতে জার্নালিজম ফর সুন্দরবন বিষয়ক সভায় এসব সম্মাননা দেয়া হয়। জার্নালিজম ফর সুন্দরবন-এর সাতক্ষীরা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান উজ্জল-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের হাতে এসব সম্মাননা স্মারক তুলে দেন, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের পরিচালক শাহাদত হোসেন বাচ্চু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রগতি সংস্কার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, রূপান্তরের ইকো-সুন্দরবন প্রকল্পের মিনিটরিং অফিসার দীপ সাহা, জার্নালিজম ফর সুন্দরবনের সদস্য সচিব আহসানুর রহমান রাজিব।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রূপান্তরের ইকো-সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে সাংবাদিক গোলাম সরোয়ার, আক্তারুজ্জামান বাচ্চু, এম রফিক, মনিরুল ইসলাম মনি, সচ্চিদানন্দ দে সদয়, এস কে হাসান, খন্দকার আনিসুর রহমান, মাজহারুল ইসলাম, নাজমুল আলম মুন্নাসহ জার্নালিজম ফর সুন্দরবন-এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar