1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে শিক্ষার্থীকে শ্লীলতাহানি,বহিষ্কৃত শিক্ষক ফিরতেই মহাসড়ক অবরোধ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

যশোরে শিক্ষার্থীকে শ্লীলতাহানি,বহিষ্কৃত শিক্ষক ফিরতেই মহাসড়ক অবরোধ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে বহিষ্কৃত সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম পুনরায় স্কুলে যোগদান করায় বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা যশোর–বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে। এসময় প্রায় এক ঘণ্টা ধরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে এবং মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানায়, এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রাথমিক তদন্তের পর বিদ্যালয় পরিচালনা কমিটি শিক্ষক আব্দুল আলিমকে সাময়িকভাবে বহিষ্কার করেছিল। তবে বুধবার সকালে তাকে হঠাৎ করে আবার স্কুলে দেখা গেলে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। পরে তারা ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবশেষে অবরোধ তুলে নেয়। তবে তারা আগামী ৫ নভেম্বরের মধ্যে শিক্ষক আব্দুল আলিমের স্থায়ী বহিষ্কার দাবি করে সময়সীমা বেঁধে দেয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে যশোর–বেনাপোল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নিতে রাজি করায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar