1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আড়াইহাজারে গ্রাম্য বিরোধে সংঘর্ষ,পুলিশসহ আহত ১০ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

আড়াইহাজারে গ্রাম্য বিরোধে সংঘর্ষ,পুলিশসহ আহত ১০

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১২৩ জন খবরটি পড়েছেন

ওসির সরকারি গাড়ি ভাঙচুর

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আড়াইহাজার প্রতিনিধি।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রাম্য আধিপত্যের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় থানার ওসি তদন্তের ব্যবহৃত সরকারি গাড়িও ভাঙচুর করা হয়।

বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাহমুদপুর ইউনিয়নের মর্দাসাদি গ্রামের কয়েকজন উচিৎপুরা বাজারে গিয়ে স্থানীয় নুরু মিয়াকে (৪৫) কুপিয়ে গুরুতর আহত করে। পরে নুরু মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনার পর নুরু মিয়ার সমর্থক উচিৎপুরা, আগুয়ান্দি ও গহরদী গ্রামের প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে বাজারে জড়ো হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে ওসি তদন্ত সাইফুদ্দিন পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তবে পুলিশি নির্দেশ অমান্য করে উত্তেজিত জনতা হামলা চালায়। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন এবং থানার সরকারি ডাবল কেবিন পিকআপ ভাঙচুর করা হয়।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুদ্দিন বলেন, “এই ঘটনায় আমাদের তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।”
তিনি আরও জানান, ঘটনাসংক্রান্ত ঘটনায় পুলিশের এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩ থেকে ৪ শত জনকে আসামি করে মামলা করেছেন।

পুলিশ সাতজনকে আটক করেছে, তাদের বাড়ি উচিৎপুরা ও মর্দাসাদি গ্রামে। আটকরা হলেন—সিয়াম (২০), তানভির (১৯), বিজয় (২০), ইমরান (২০), সাইদুল ইসলাম (৩০), রূপ মিয়া (৩৭) ও মাসুদ (২১)।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar