1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে এক বনদস্যু আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে এক বনদস্যু আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে পূর্ব বনবিভাগের হাড়বাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা থেকে তাকে আটক করে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় করিম শরীফ বাহিনীর সহযোগী নন্দবালা খাল হয়ে বনে প্রবেশ করে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের পরিকল্পনা করছেন। এ তথ্যের ভিত্তিতে সকাল ৬টার দিকে কোস্টগার্ডের একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয় আব্দুর রহিমকে (৩২)।

আটক রহিমের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে। তার বাবার নাম আব্দুর রাজ্জাক মুন্সী।

অভিযানে তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। কোস্টগার্ডের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে বনদস্যু করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. সিয়াম-উল-হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar