1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বায়ু দূষণে ফের শীর্ষে ঢাকা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বায়ু দূষণে ফের শীর্ষে ঢাকা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৫৩ জন খবরটি পড়েছেন

বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যমতে, ঢাকার একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ছিল ২৫৮, যা “খুব অস্বাস্থ্যকর” হিসেবে শ্রেণিবদ্ধ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

একিউএয়ারের তথ্যে দেখা যায়, একই সময়ে ভারতের রাজধানী দিল্লি ৪৭৩ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল। দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর (৩৫৬), তৃতীয় ঢাকায় (২৫৮), চতুর্থ ভারতের কলকাতা (২২৪), এবং পঞ্চম বসনিয়ার সারায়েভো (১৮৪)।

বিশেষজ্ঞদের মতে, একিউআই ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা “খুব অস্বাস্থ্যকর” স্তর নির্দেশ করে। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরের ভেতরে থাকতে এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখতে পরামর্শ দেওয়া হয়।

একিউআই সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত বায়ুমানকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত সাধারণভাবে অস্বাস্থ্যকর ধরা হয়। ৩০১ থেকে ৪০০ পর্যন্ত স্কোর হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ স্তর হিসেবে গণ্য হয়, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

বায়ুদূষণ নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে থাকা ঢাকায় সম্প্রতি কিছুটা উন্নতি দেখা গেলেও গত দুই দিন ধরে বাতাসের মান আবারও দ্রুত অবনতির দিকে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া এবং খোলা জায়গায় ইট পোড়ানোর মতো কার্যক্রম ঢাকার বায়ুদূষণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar