1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কপ৩০–এ জলবায়ুর ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল অ্যাকশন ডে পালিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

কপ৩০–এ জলবায়ুর ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল অ্যাকশন ডে পালিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৯৮ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
কপ৩০–এ জলবায়ুর ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে গ্লোবাল অ্যাকশন ডে-২০২৫ পালন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় উন্নয়ন সংগঠন লিডার্স এর আয়োজনে উপজেলার মাইক্রোস্ট্যান্ডে গ্লোবাল অ্যাকশন ডে কর্মসূচিতে উপকূলের সংকট, মানবিক দুর্দশা ও প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা হয়। কপ-৩০ সম্মেলনকে কেন্দ্র করে বিশ্ব জলবায়ু নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে এ আয়োজন করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গ্লোবাল অ্যাকশন ডে তে বক্তব্য রাখেন, উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ঈশ্বরীপুর ইউনিয়নের জলবায়ু-প্রভাবিত নারী হিরন্ময়ী রানী, যুব প্রতিনিধি সীমা পারভীন প্রমুখ।

কর্মসূচিতে সুশীল সমাজ, নারী, যুব সম্প্রদায়, কৃষক, জেলে, সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত আজ উপকূলের মানুষের জীবন–জীবিকা, কৃষি, পানিসংস্থান, স্বাস্থ্য- সবকিছুতে প্রভাব ফেলছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ঘরবাড়ি ভেঙে পড়ছে, নদীভাঙনে মানুষ নিঃস্ব হচ্ছে, নিরাপদ পানির অভাব চরমে। লবণাক্ততার কারণে ফসল উৎপাদন কমে যাচ্ছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মিষ্টি পানির উৎস নিঃশেষ হয়ে যাচ্ছে। অনেক পরিবার এখনো পুনর্বাসনের প্রতীক্ষায়। জলবায়ু অভিযোজন কর্মসূচিতে বিনিয়োগ না বাড়ালে উপকূলের মানুষ ভবিষ্যতে আরও বড় সংকটে পড়বে। কপ৩০–এ বিশ্ব নেতাদের প্রতি আমাদের প্রত্যাশা—উপকূলীয় মানুষের টিকে থাকার লড়াইকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar