1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শ্যামনগরে পাটের ব্যাগ বিতরণ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শ্যামনগরে পাটের ব্যাগ বিতরণ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শ্যামনগর বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের করণীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে ব্যবসায়ীদের মাঝে পাটের ব্যাগ বিতরণ করা হয়। বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উন্নয়ন সংস্থা রূপান্তরের পক্ষ থেকে পাটের ব্যাগ বিতরণ করেন, রুপান্তরের প্রজেক্ট ম্যানেজার তছলিম আহমেদ টংকার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মিনা হাবিবুর রহমান ও ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শ্যামনগর বাজারের ৩৫জন ব্যবসায়ীদের প্রত্যেকের হাতে ১০০পিচ করে পাটের ব্যাগ তুলেন দেওয়া হয়। প্রতিটি ব্যাগের গায়ে লেখা ছিল “আর নয় পলিথিন, বিকল্প ব্যাগ হাতে নিন”। বিনা মূল্যে সাড়ে ৩ হাজার ব্যাগ ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়। মানুষ দৈনন্দিন বাজার কিংবা ব্যবহার্য জিনিস বহনের ক্ষেত্রে পলিথিনের বিকল্প হিসেবে ব্যবসায়ীরা এই ব্যাগ ফ্রিতে সাধারণ জনগণের হাতে তুলে দেবে।

অতিথিরা বলেন, পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ রক্ষায় পাটের ব্যাগ ব্যবহার এখন সময়ের দাবি। ব্যবসায়ীরা যদি এগিয়ে আসেন, তাহলে খুব সহজেই পলিথিনমুক্ত শ্যামনগর গড়ে তোলা সম্ভব। ব্যবসায়ীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ক্রেতাদের সচেতনতার পাশাপাশি পাটের ব্যাগ সহজলভ্য হলে তারা স্থায়ীভাবে পলিথিন ব্যবহার বন্ধ করতে পারবেন। পরিবেশ সচেতনতা বাড়াতে আগামী দিনগুলোতে আরও ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানো হবে বলে আয়োজকরা জানান।

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর কাঁচা বাজারের সাধারণ সম্পাদক নূর ইসলাম, ইয়ুথ ফর সুন্দরবনের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মুনতাকির ইসলাম (রুহানি), প্রচার সম্পাদক সাইফুল ইসলামসহ ব্যবসায়ীবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar