নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে দাতা সংস্থা অক্সফামের সহযোগিতায় বেসরকারি গবেষনা ও উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এর আয়োজনে কৃষিপ্রতিবেশবিদ্যা খামার ডিজাইন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
২৬ নভেম্বর (বুধবার) ধুমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্রের তত্ত্বাবধক অল্পনা রানী মিস্ত্রির সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় মূল আলোচক হিসাবে কৃষি প্রতিবেশীয় খামার ডিজাইনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয় বিস্তারিত আলোচনা করেন বৈচিত্র্যময় কৃষিপ্রতিবেশীয় চর্চাকারী অল্পনা রানী মিস্ত্রি ও বারসিক নেত্রকোনা রিসোর্স সেন্টারের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী শংকর ম্রং।
উপকূলে জলবায়ু পরিবর্তনে নানাবিধ সমস্যার মধ্যে অন্যতম লবনাক্ততা ও সুপেয় পানির সংকট, এছাড়াও এর সাথে আছে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ক্ষরা, শিলাবৃষ্টি, জলাবদ্ধতা, কুয়াশা যা প্রতিনিয়ত কৃষি সহ জীবন-জীবিকার উপর বিরুপ প্রভাব সৃষ্টি করছে। আর এসকল প্রতিকূলতা মোকাবেলা করে স্থানীয় জনগোষ্ঠী বিভিন্ন অভিযোজন কৌশল বা কৃষিপ্রতিবেশ চর্চা ব্যবহার করে পরিবেশ সুরক্ষার সাথে টেকসই খাদ্য ব্যবস্থা তৈরী ও আত্মা-নির্ভরশীলতা বাড়াতে ভূমিকা রাখছে।
কর্মশালাটিতে সুন্দরবন উপকূল, অধিক দুর্যোগ প্রবণ ও লবনাক্ত ইউনিয়ন পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, আটুলিয়া ও ঈশ্বরীপুরের জীববৈচিত্র্য বাঁচিয়ে রাখতে ও নিরাপদ খাদ্য ব্যবস্থা তৈরীতে কৃষিপ্রতিবেশীয় চর্চাকারী ১৬ জন কৃষক, যুব, সাংবাদিক, আইক্যাডের ৫ সদস্যের একটি গবেষক দল ও বারসিক কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।