1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লালমনিরহাট ডিসি অফিসে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ, ফলাফল বাতিল চেয়ে চাকরি প্রত্যাশীদের প্রেস ব্রিফিং - bdtelegraph24.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা সীমান্ত এলাকা পরিদর্শন করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা শ্যামনগরে উপকূলীয় প্রেসক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নবীনগর বিএনপি নেতা আশরাফ হোসেন রাজু আর নেই মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে সামরিক বাহিনীর বিমান হামলা, নিহত ২১ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের চতুর্থ কার্যনির্বাহী কমিটি প্রকাশ:নেতৃত্বে নাজিম-সাগর বেরোবি ও কারমাইকেল কলেজের পঞ্চগড়ের শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ, ৩–০ গোলে জয় কারমাইকেলের আশুগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে সেলিম-খোকন-মামুন বিজয়ী আগামী এপ্রিলে ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা

লালমনিরহাট ডিসি অফিসে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ, ফলাফল বাতিল চেয়ে চাকরি প্রত্যাশীদের প্রেস ব্রিফিং

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ জন খবরটি পড়েছেন

|জহুরুল হক জনি, লালমনিরহাট জেলা প্রতিনিধি|

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৯টি পদে নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় লালমনিরহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করে এই অভিযোগ তোলেন চাকরিপ্রত্যাশীদের প্রতিনিধি মোছাঃ সুমাইয়া আক্তার তিসা।

তিনি অভিযোগ করে বলেন, এই নিয়োগ পরীক্ষায় প্রকৃত সুইপারদের (হরিজন) কে বঞ্চিত করে অন্য লোকজনকে চাকরি দেওয়া হয়েছে। এতে সুইপারদের ন্যায়ের চরম অবমূল্যায়ন হয়েছে।

ফলাফল বাতিল করে পুনরায় নিয়োগ পরীক্ষার দাবি জানিয়ে তিনি বলেন, যদি এই ফল বাতিল না করা হয়, তাহলে আমরা রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম ও লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার কর্মসূচি দিতে বাধ্য হবো।

প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর থেকে হরিজন সম্প্রদায়ের সদস্যরাও নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
তাঁদের দাবি, “সুইপারের চাকরি সুইপারকেই দিতে হবে” সাথে সাথে বাস্তব অভিজ্ঞতা ও পারিবারিক পেশার গুরুত্বও বিবেচনায় আনতে হবে।

এই অভিযোগ ও আন্দোলনের প্রেক্ষিতে জেলার সাধারণ মানুষ এবং সুশীল সমাজের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভ তৈরি হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar