1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করলেন ফরিদপুর থানার ওসি - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক

আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করলেন ফরিদপুর থানার ওসি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ জন খবরটি পড়েছেন

মোঃ আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় নির্বাচন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে মূল ভূমিকা পালন করবে আনসার ভিডিপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কে সামনে রেখে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত ও নির্বাচনকালীন শৃঙ্খলা বজায় রাখতে আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের পেশাগত দক্ষতা ও প্রস্তুতি প্রদর্শনের উদ্দেশ্যে আজ রবিবার আনসার ভিডিপি ফরিদপুর উপজেলা কার্যালয়ে ফরিদপুর থানার ওসি মোঃ শামীম আকনজি, নতুন আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন। নতুন পদায়নকৃত মোঃ তাজিজুল ইসলাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদপুর, পাবনার সঙ্গে মতবিনিময় করেন।

ফরিদপুর থানার ওসি মোঃ শামীম আকনজি সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ প্রশিক্ষিত বাহিনী। রাষ্ট্রীয় যেকোনো জরুরি পরিস্থিতিতে তারা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। তিনি আরও বলেন, আপনারা শুধু এই বাহিনীর সদস্য নন, এ দেশের নাগরিকও। আগামী প্রজন্মের জন্য কেমন বাংলাদেশ গড়ে যাবো। এই দায়িত্ববোধ থেকেই প্রতিটি দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

আরও উল্লেখ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রপাগান্ডা বা বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পড়া রোধে সচেতনতা বৃদ্ধিতে আনসার-ভিডিপি সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখতে পারে। নির্বাচনে অত্র ফরিদপুর উপজেলায় মোতায়েনকৃত সদস্য-সদস্যা যারা তৃণমূলে গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে জনগণকে সচেতন করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবেন।

নতুন পদায়নকৃত মোঃ তাজিজুল ইসলাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদপুর, পাবনা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা সুষ্ঠু ভোট গ্রহণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এবারের নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা সারাদেশে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রতিটি জেলায় আনসার ব্যাটালিয়ন সদস্যরা এমার্জেন্সি রেসপন্স টিম হিসেবে মাঠে থাকবেন, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।

নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রমে বাহিনীর প্রস্তুতি যাচাই ও সদস্য-সদস্যাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা অংশগ্রহণ করবেন। আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাধ্যমে প্রদর্শিত হয়— ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিরাপদে পৌঁছে দেওয়া, ভোটারদের শৃঙ্খলাবদ্ধভাবে ভোট প্রদানে সহায়তা, জাল ভোট প্রতিরোধ, প্রিজাইডিং কর্মকর্তাদের নিরাপত্তা প্রদান, এবং সম্ভাব্য বিশৃঙ্খল পরিস্থিতিতে মোকাবেলা করা। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা এমনভাবে গঠিত হয়েছে, যাতে তা দেশের মানুষের প্রত্যাশা ও রাষ্ট্রের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে সদস্য-সদস্যাদের দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে—যারা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিতভাবে কাজ করতে সক্ষম।

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের সাথে আনসার-ভিডিপি ওতোপ্রোতভাবে জড়িত। এবারের নির্বাচনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে ১৮-২৫ বছর বয়সীদের প্রশিক্ষণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি, অভিজ্ঞদের মধ্য থেকে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যাদের জীবনবৃত্তান্ত সন্তোষজনক শুধুমাত্র তাদেরকেই দায়িত্ব দেওয়া হবে। AVMIS সফটওয়্যারে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের উপাত্ত সংরক্ষণ করা হচ্ছে। তদুপরি, এবারের নির্বাচনে Incident Report এর মাধ্যমে যেকোনো বিরূপ পরিস্থিতি অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ে দ্রুত মোকাবেলার ব্যবস্থা থাকবে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, নির্বাচনকালীন সময়ে জনগণের নিরাপত্তা, ভোটকেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণে আনসার বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar