1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নির্বাচন সামনে রেখে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের নিরাপত্তা তৎপরতা জোরদার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

নির্বাচন সামনে রেখে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের নিরাপত্তা তৎপরতা জোরদার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, ফকিরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সফল অভিযান পরিচালনার ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপকূলীয় এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম মঙ্গলবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে জানান, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান দমন, বন ও মৎস্য সম্পদ সংরক্ষণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু দমন, জীববৈচিত্র্য রক্ষা এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে কোস্ট গার্ড জনগণের আস্থার বাহিনীতে পরিণত হয়েছে।

তিনি বলেন, কোস্ট গার্ড পশ্চিম জোন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকা, মোংলা বন্দর এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সুন্দরবনে পরিচালিত অভিযানে ৩৮টি আগ্নেয়াস্ত্র, ২টি হাতবোমা, ৭৪টি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম, ৪৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় ডাকাতদের কবল থেকে ৫২ জন নারী ও পুরুষকে উদ্ধার এবং ৪৯ জন ডাকাতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া মাদকবিরোধী অভিযানে ৫ হাজার ৬৭৪ পিস ইয়াবা, ১৩ কেজি গাঁজা, ১ হাজার ২৫৬ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ ৫১ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ অভিযানে ৮২৪ কেজি হরিণের মাংস, ৬০০টি হরিণ ধরার ফাঁদ উদ্ধারসহ ২৯ জন শিকারিকে আটক করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ গেওয়া ও গড়ান কাঠ, ২টি তক্ষক, ৬২টি কচ্ছপ এবং ৩ হাজার ৪০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৪৭৩ কোটি টাকা মূল্যের অবৈধ জাল, ১২০ কোটি টাকা সমমূল্যের রেণু পোনা এবং ১৪ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়।

মানবিক সহায়তার অংশ হিসেবে চলতি বছরে কোস্ট গার্ড পশ্চিম জোন ২ হাজারের বেশি অসহায় মানুষ ও শিশুকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দিয়েছে। পাশাপাশি ৫০০-এর বেশি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

জোনাল কমান্ডার আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী, জেলে, মাঝি ও সাধারণ মানুষের মাঝে পরিবেশ সংরক্ষণ, বন্যপ্রাণী রক্ষা, দুর্যোগকালীন উদ্ধার এবং অগ্নিনির্বাপণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপকূলীয় এলাকায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, টহল বৃদ্ধি এবং কোস্ট গার্ড সদস্যদের নির্বাচন-কেন্দ্রিক প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কোস্ট গার্ড পশ্চিম জোন সর্বদা প্রস্তুত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar