1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উন্নয়ন প্রকল্প ও আইনশৃঙ্খলা নিয়ে লোহাগাড়ার মাসিক সভায় আলোচনা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক

উন্নয়ন প্রকল্প ও আইনশৃঙ্খলা নিয়ে লোহাগাড়ার মাসিক সভায় আলোচনা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লোহাগাড়া উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা ও বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের লক্ষ্যে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আজ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সরকারি সেবা কার্যক্রমের মান, জনদুর্ভোগ কমাতে গৃহীত পদক্ষেপ এবং আন্তঃদপ্তর সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি দপ্তরগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সময়মতো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সমাজসেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও পানি সরবরাহ, সড়ক যোগাযোগসহ বিভিন্ন খাতের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং বিদ্যমান সমস্যা ও করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। নিয়মিত মাসিক সমন্বয় সভার মাধ্যমে উপজেলা পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar