1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে কৃষক প্রশিক্ষণ ও বিনামূল্যে সার বিতরণ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক

নবীনগরে কৃষক প্রশিক্ষণ ও বিনামূল্যে সার বিতরণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৫৬ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট, কুমিল্লা আঞ্চলিক কার্যালয় কর্তৃক পার্টনার প্রকল্পের উপজেলা কৃষি অফিসের আওতায় বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কনফারেন্স রুমে ৭০ জন কৃষকের মাঝে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ এবং এক একর জমিতে উচ্চ ফলনশীল ধান বীজ এবং সার বিতরণ করা হয়। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট, কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের উর্ধতন বৈজ্ঞানিক অফিসার ডঃ মামুনুর রশিদ, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম লিটন, বৈজ্ঞানিক অফিসার তমালিকা সাহা, ফার্ম ম্যানেজার শামীম আহমেদ।

নবীনগর উপজেলায় উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষকদের মাঝে গত তিন বছর ধরে ধানের উন্নত জাতের বীজ ও সার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ও সহনশীল জাতের ধানের বীজের সঙ্গে প্রয়োজনীয় রাসায়নিক সার বিনামূল্যে বা স্বল্পমূল্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে উৎপাদন খরচ কমার পাশাপাশি ধানের ফলন উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম লিটন বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্রি উদ্ভাবিত জাতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবীনগর উপজেলায় চলতি মৌসুমে ৭০ একর জমিতে ব্রিধান ১০১, ব্রিধান ১০২, ব্রিধান ১০৪, ব্রিধান ১০৫, ব্রিধান ১০৭, ব্রিধান ১০৮ এসব জাত খরা, লবণাক্ততা ও রোগবালাই সহনশীল হওয়ায় উৎপাদন বেশি হবে, ফলে কৃষকরা লাভবান হবেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট, কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের উর্ধতন বৈজ্ঞানিক অফিসার ডঃ মামুনুর রশিদ বলেন, নতুন জাতগুলো দ্রুত কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পার্টনার প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নবীনগর উপজেলাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং নাসিরনগর উপজেলায় আমরা প্রশিক্ষণ এবং উপকরণ বিতরণ করবো।

কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়মতো মানসম্মত বীজ ও সার পাওয়ায় তারা চাষাবাদে আগ্রহী হচ্ছেন। এতে করে দেশের সামগ্রিক ধান উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকের আর্থিক অবস্থার উন্নয়ন হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar