দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অভয়নগর (যশোর) প্রতিনিধি।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় যশোরের অভয়নগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে শাহীবাগ মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মেজবাউর রহমান বেগ ডাবলু’র সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ ইকবাল বাপ্পি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, বিএনপি নেতা কাজী মশিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম. আক্তারুজ্জামান, সদস্য রেজাউল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহিদ আহমেদ মনি, সুজন ফারাজী, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ঝন্টু পাটওয়ারী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক ফারুক হাওলাদার, সদস্য হাদিউজ্জামান হাদি, ইউসুফ শেখ, রশীদ বিশ্বাস, যুবদল নেতা মোয়াজ্জেম শিকদার, ওসীওল্লাহ, ছাত্রদল নেতা আল আমিন ব্যাপারীসহ আরও অনেকে।
দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদুল তাকওয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু তালহা।