1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিজিবির অভিযানে দুর্গাপুর সীমান্তে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ৪, আহত ৩৯ ভারতের গোয়ালিয়রে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১৫ পাবনার ফরিদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় সন্তুষ্ট পূজা উদযাপন কমিটির নেতারা গাজীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আজদু মিয়া যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু লোহাগাড়ায় শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও ও ওসি বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী

বিজিবির অভিযানে দুর্গাপুর সীমান্তে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১০১ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ‌মদ ও নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুর্গাপুর ইউনিয়নে ভারত সীমান্ত সংলগ্ন এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। তবে এসব মাদকের মালিককে ধরতে পারেনি বিজিবি।

​বিজিবি জানায়, আজ দুপুরের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অন্তর্গত ভারতপুর বিওপি‌‌‍‌‌‌র চার সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ১১৬৮/৪-এস হতে প্রায় আড়াইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতপুর নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় তিন বোতল ভারতীয় ‘কিংফিশার’ ব্র্যান্ডের মদ এবং ৮০ পিস ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট উদ্ধার করে টহল দলটি।

নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল তৌহিদুল বারী (পিএসসি) এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar