1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় ​ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে এমপি আব্দুল আলীম - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

শরণখোলায় ​ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে এমপি আব্দুল আলীম

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোঃ নাজমুল ইসলাম সবুজ​ শরণখোলা প্রতিনিধি।

বাগেরহাট-৪ (শরণখোলা-মোড়েলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল আলীম এক ব্যতিক্রমী জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজেই ঝাড়ু হাতে নিয়ে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের পাঁচ রাস্তা মোড় এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে নামেন। সড়ক পরিষ্কার শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

​এদিন বেলা ১১টায় রায়েন্দা বাজারের ‘পাঁচ রাস্তা মোড়’ থেকে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মো. আব্দুল আলীম। রাস্তার ময়লা-আবর্জনা নিজেই পরিষ্কার করার মাধ্যমে তিনি সাধারণ মানুষের মাঝে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন। এ সময় তাঁর সাথে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​অভিযান চলাকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আব্দুল আলীম বলেন, “একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর সমাজ গড়তে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। শুধুমাত্র সরকারি উদ্যোগ নয়, ব্যক্তিপর্যায়ে সচেতনতা বৃদ্ধি পেলেই আমাদের জনপদ পরিষ্কার থাকবে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।”

​সড়ক পরিষ্কার কার্যক্রম শেষে সংসদ সদস্য শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস।

​হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এমপি আব্দুল আলীম হাসপাতাল চত্বর সর্বদা পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত ও হয়রানিমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম কবিরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar