1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আশাশুনিতে ইটভাটায় অভিযান: দুই লাখ জরিমানা, ম্যানেজারের তিন মাসের জেল - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

আশাশুনিতে ইটভাটায় অভিযান: দুই লাখ জরিমানা, ম্যানেজারের তিন মাসের জেল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বর্জ্য মজুদের অভিযোগে একটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে ভাটার ম্যানেজারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার বুধহাটা এলাকায় অবস্থিত ইরামনি ব্রিকসে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ টায়ারের গুড়া (কার্বন) আমদানি ও মজুদের অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানের সময় ইটভাটা থেকে ট্রাকভর্তি প্রায় ৩০০ বস্তা টায়ারের গুড়া জব্দ করা হয়। জব্দ করা ট্রাকের নম্বর ঢাকা মেট্রো-ট-১২-০৭২২।

পরিবেশ ব্যবস্থাপনা আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ (গ) ও ১৫ (১) অনুযায়ী ইরামনি ব্রিকসকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে ভাটার ম্যানেজারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানকালে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) আব্দুর রহিমসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar