1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে বিলুপ্তির পথে আলীয়াবাদ-মাঝিকাড়া খাল - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

নবীনগরে বিলুপ্তির পথে আলীয়াবাদ-মাঝিকাড়া খাল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৫১ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নদী আর খালের গল্প এখন কেবল অতীতের। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুড়ী নদী থেকে ভাটা নদী পর্যন্ত বিস্তৃত আলীয়াবাদ ও মাঝিকাড়া খাল দুটি বর্তমানে বিলুপ্তির পথে। এক সময় বর্ষার দিনে নৌকা বেয়ে গ্রামের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল এই খালগুলো, আজ তা কেবল শুষ্ক বালু আর নোংরা আবর্জনার স্তুপে পরিণত হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করছেন, খালের মুখ বন্ধ করে বর্ষার পানি চলাচল বাধাগ্রস্ত করা, পলিথিন ও ঘরোয়া বর্জ্য ফেলা, এবং খালের নিয়মিত পরিচর্যার অভাবে খালগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। দুর্গন্ধ ও নোংরা পানিতে মশার প্রজনন, পানিবাহিত রোগের ঝুঁকি তৈরি করেছে।
মাঝিকাড়া গ্রামের প্রবীণ মোখলেছুর রহমান বলেন, “এক সময় খাল দুটি অনেক গভীর ও চওড়া ছিল। মানুষ নৌকা দিয়ে আসা-যাওয়া করত। এখন তা কেবল স্মৃতির খাল। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব ও বর্জ্য ফেলার কারণে চোখের সামনে ধীরে ধীরে খালগুলো মরে গেছে।”

আলীয়াবাদ পশ্চিম পাড়া গ্রামের আব্দুল খালেক অভিযোগ করেন, “খালের মুখ বন্ধ করে রাস্তা বানানোর পর বর্ষার পানি আটকে গেছে। আমাদের ছোট ছেলেমেয়েরা খেলার জায়গা হারিয়েছে, আবার গ্রীষ্মে পানি শুকিয়ে গেলে পানি তোলার জন্য আমাদের দুর্ভোগ।”
স্থানীয় বাসিন্দা রাশিদা খাতুন বলেন, “খালের পানি চলাচল বন্ধ হওয়ায় মাছও নেই। বর্ষার সময় নৌকা চলাচল বন্ধ, প্রতিদিন আমাদের গ্রামে আসা-যাওয়া খুব কষ্টের। আমরা চাই প্রশাসন দ্রুত খালগুলো পুনরায় খনন ও সংযোগ স্থাপন করুক।”

স্থানীয়রা আশা প্রকাশ করছেন, খালগুলো পুনরায় খনন করা, বর্জ্য ফেলা বন্ধ করা এবং বুড়ী নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন করা হলে এই প্রাণবন্ত খালগুলো আবার জীবন্ত হয়ে উঠবে।
নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, “খাল দুটি রক্ষার জন্য আমরা পরিকল্পনা করছি। খননের প্রক্রিয়া চলছে, এবং পবিত্র ঈদ উল ফিতরের পর আমরা কাজ শুরু করতে পারব।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar