1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ছে না - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ছে না

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম বাড়ছে না বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে বিদ্যুৎ বিভাগের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে আবাসিক লাইফলাইন গ্রাহক ও ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। পরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সেই বাড়তি দাম প্রত্যাহারের আবেদন করে। আবেদনে ৫০ ইউনিট ব্যবহারকারী লাইফলাইন গ্রাহক এবং ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের আগের দর বহাল রাখার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি শূন্য থেকে ২০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য নতুন একটি স্ল্যাব চালুর কথাও বলা হয়।

বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্নির্ধারিত ট্যারিফে প্রান্তিক গ্রাহকদের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এতে নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

গত বুধবার বিইআরসি লাইফলাইন গ্রাহকদের ইউনিটপ্রতি দাম ৪ দশমিক ৬৩ টাকা থেকে বাড়িয়ে ৫ দশমিক ৩২ টাকা এবং ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য ৫ দশমিক ২৬ টাকা থেকে বাড়িয়ে ৬ দশমিক ১৮ টাকা নির্ধারণ করেছিল।

সরকারি তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ৮৬ লাখ লাইফলাইন গ্রাহক রয়েছে। এদের বেশির ভাগই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাভুক্ত।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar