1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন সক্রিয় হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ:ভূমিমন্ত্রী মিনু - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন সক্রিয় হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ:ভূমিমন্ত্রী মিনু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭৩ জন খবরটি পড়েছেন

আবু কাওসার মাখন 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহী ব্যুরো 

গত ২০ বছরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে শুধু মাদক ব্যবসা করেই এক হাজার ব্যক্তি কোটিপতি বনে গেছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অবিলম্বে এসব মাদক কারবারিকে ধরে আইনের আওতায় আনতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার দুপুরে নানকিং দরবার হলে রাজশাহীতে ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন সুরক্ষা: চ্যালেঞ্জ ও প্রতিকার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “উন্নয়ন ও অর্জনে রাজশাহী সব সময়ই এগিয়ে ছিল। কিন্তু বিগত ২০ বছরে সবকিছু নষ্ট করে দেওয়া হয়েছে।” এ সময় তিনি অতীত ভুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনরুদ্যমে কাজ করার আহ্বান জানান।

পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

রাজশাহী সামাজিক সংগঠন গুলো মনে করে তাহলে রাজশাহী  মাদকদ্রব্য অধিদপ্তরের কাজ কি তারা কেন তাদের কাজ সঠিক ভাবে করছেন। এমনইতে মাদকদ্রব্য অধিদপ্তরের বিভিন্ন কর্তার নামে মাদক ব্যবসায়ীদের কাছে মাসিক মাসোহারা নেওয়া অভিযোগ আছে বলে অনেকে জানান।

সেমিনারে উপস্থিত অন্যান্য বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar