1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শুধু খেলোয়াড় নয়, সবক্ষেত্রে পারদর্শী হতে হবে-প্রধানমন্ত্রী - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

শুধু খেলোয়াড় নয়, সবক্ষেত্রে পারদর্শী হতে হবে-প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১১৫ জন খবরটি পড়েছেন
ছবি- সংগৃহীত

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি বহুমুখী দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের আত্মবিশ্বাসী ও সর্বক্ষেত্রে পারদর্শী হয়ে উঠতে হবে।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, গত দেড় মাসে ২২ লাখ ছেলে-মেয়ে ১ লাখ ২৩ হাজার খেলায় অংশ নিয়েছে। এ আয়োজনকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করার জন্য আয়োজকদের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু খেলাধুলা নয়, লেখাপড়া, সংস্কৃতি ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডেও দক্ষ হতে হবে। একই সঙ্গে ফুটবল, হকি, সাঁতার ও টেনিসের মতো খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ী ও রানার্সআপ দল, সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা এবং রেফারিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

গত ৬ এপ্রিল শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানান, ভবিষ্যতে এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৫০ লাখে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar