নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
২৫ জুলাই ২০২৬, রাত ৮:০০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরে সামাজিক সংগঠন ‘নাগরিক অধিকার আন্দোলন, যশোর’-এর ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে শহরের নিউমার্কেট এলাকার চৌধুরী কিচেন’স কনফারেন্স রুমে আয়োজিত সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি মনোনীত হয়। নবগঠিত কমিটিতে রাইটস্ যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক সভাপতি এবং মাসুদুজ্জামান মিঠু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি মো: মতিয়ার রহমান, বোরহানুস সুলতান ও হাজী মো: সেলিম; যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মো: আব্দুল্লাহ ও মাষ্টার আশরাফুজ্জামান বাবু; সাংগঠনিক সম্পাদক জাহিদ গোলদার; কোষাধ্যক্ষ তাসলিমা আক্তার লিপা; প্রচার সম্পাদক মশিয়ার রহমান; দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব; পরিবেশ সম্পাদক আহসানউল্লাহ ময়না; আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস এবং সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক অখিল চক্রবর্তী।
নবগঠিত কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, যশোরের নাগরিক অধিকার সুরক্ষা, পরিবেশ রক্ষা এবং সর্বসাধারণের যৌক্তিক দাবি আদায়ে এই সংগঠনটি সর্বস্তরের মানুষের কাছে একটি গ্রহণযোগ্য ও সক্রিয় সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে সোচ্চার ভূমিকা পালন করবে।
কমিটি গঠন প্রক্রিয়া শেষে নবগঠিত কমিটির সভাপতি উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। সভা শেষে উপস্থিত সদস্যদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।