1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে প্রতিবন্ধীবান্ধব দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে শিখন কর্মশালা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

শ্যামনগরে প্রতিবন্ধীবান্ধব দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে শিখন কর্মশালা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৯৩ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের দুর্যোগ ব্যবস্থাপনায় আরও কার্যকরভাবে সম্পৃক্ত করা এবং জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে শিখন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে কমনওয়েলথ ফাউন্ডেশনের সহযোগিতায় অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রকল্প বাস্তবায়নের অর্জন, অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, শিক্ষা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা করা হয়।

কর্মশালায়, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা, ইডিআরসিএস প্রজেক্টের ইনক্লুশন অফিসার বিজেন রেমা, মুন্সিগঞ্জ ইউনিয়নের মহিলা প্রতিনিধি ইউপি সদস্য নিপা চক্রবর্তী, শ্যামনগর পৌরসভা সিপিপি লিডার মোঃ আব্দুর রশিদ নান্টু ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয়, ‘স্ট্রেংথেনিং ডিজঅ্যাবিলিটি ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিউনিটিজ’ প্রকল্পের আওতায় ৪৬ জন প্রতিবন্ধী ব্যক্তি ও ৪ জন প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের (ওপিডি) প্রতিনিধির সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ১০৯ জন সিপিপি ভলান্টিয়ারকে প্রতিবন্ধী-অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এছাড়া ২৫টি সাইক্লোন শেল্টারের প্রবেশগম্যতা অডিট, ২ হাজার ১৬৭ জন প্রতিবন্ধী ব্যক্তির তথ্যভান্ডার প্রস্তুত এবং মুন্সিগঞ্জ ও ঈশ্বরীপুর ইউনিয়ন ও শ্যামনগর পৌরসভায় ১৮ সদস্যের অ্যাডভোকেসি দল গঠন করা হয়েছে। ওয়ার্ড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে ২০ জন প্রতিবন্ধী ব্যক্তির অংশগ্রহণও নিশ্চিত করা হয়েছে।

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব ও অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি সাইক্লোন শেল্টারসহ সরকারি-বেসরকারি অবকাঠামোকে প্রবেশগম্য করা জরুরি। একই সঙ্গে নিয়মিত প্রশিক্ষণ, তথ্যভান্ডার হালনাগাদ, কার্যকর মনিটরিং ও ফলোআপ এবং জলবায়ু-সহনশীল বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বলেন, স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করা গেলে প্রতিবন্ধী-অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনার এ মডেল দেশের অন্যান্য দুর্যোগপ্রবণ এলাকাতেও সম্প্রসারণ করা সম্ভব।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar