1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের খাদে বাস, অল্পের জন্য রক্ষা পেলেন ৭ যাত্রী - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শরণখোলায় নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের খাদে বাস, অল্পের জন্য রক্ষা পেলেন ৭ যাত্রী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১০৭ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট প্রতিনিধি
মঙ্গলবার (৪ আগস্ট), ২০২৬ | রাত ৯টা ৩৮ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় ঢাকা থেকে ছেড়ে আসা হামিম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মাঠে পড়ে গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৩টার দিকে সাইনবোর্ড-রায়েন্দা আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাজার সংলগ্ন কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত শিশুসহ বাসের ৭ যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন।

যাত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার সায়দাবাদ থেকে শরণখোলার উদ্দেশ্যে রওনা দেয়। রাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি তাল গাছে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী মাঠে পড়ে যায়। মাঠে পানি কম থাকায় ঘুমন্ত যাত্রীরা দ্রুত জানালা দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন। এ ঘটনায় ৩-৪ জন যাত্রী সামান্য আহত হলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এক যাত্রী জানান, বাসটি পড়ে যাওয়ার সময় তিনি তার শিশুসন্তানকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন, যার ফলে শিশুটি অক্ষত রয়েছে। অন্য এক যাত্রী অভিযোগ করেন, চালকের ঝিমুনি আসার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায়। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক যাত্রী দাবি করেন, মূল চালকের পরিবর্তে হেলপার দিয়ে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে রায়েন্দা বাস স্ট্যান্ড সংলগ্ন হামিম কাউন্টারের ম্যানেজার মিজানুর রহমান বলেন, ‘আমাদের গাড়ির চালক অনেক অভিজ্ঞ। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা আমি নিশ্চিত নই।’

স্থানীয়রা জানান, দুর্ঘটনাকবলিত বাসটি মাঠের মধ্যে পড়ে থাকলেও দ্রুত উদ্ধার তৎপরতা শুরু হওয়ায় যাত্রীরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar