1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় বেহাল সড়ককে ‘মৎস্য প্রকল্প’ নাম দিয়ে অভিনব প্রতিবাদ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

লোহাগাড়ায় বেহাল সড়ককে ‘মৎস্য প্রকল্প’ নাম দিয়ে অভিনব প্রতিবাদ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৮৪ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার (১৭ আগস্ট), বিকেল ৪টা ৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার গৌরস্থান ডিসি সড়কের বেহাল দশা ও জলাবদ্ধতার প্রতিবাদে সড়কটিকে ‘মৎস্য প্রকল্প’ আখ্যা দিয়ে ব্যঙ্গাত্মক সাইনবোর্ড স্থাপন করেছেন স্থানীয় এক বাসিন্দা। সড়কের বড় একটি অংশ কাদামিশ্রিত পানিতে তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে, যার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনব প্রতিবাদের ছবি ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা আব্বাস বিন ইদ্রিস সড়কের পানিতে ডুবে থাকা একটি অংশের ছবিসহ সাইনবোর্ডটি প্রকাশ করেন। সাইনবোর্ডে সড়কটিকে ‘গৌরস্থান ডিসি রোড মৎস্য প্রকল্প’ হিসেবে উল্লেখ করা হয়। সেখানে ‘শেখ মালিকানা’ লিখে কয়েকজনের নামও যুক্ত করা হয়েছে, যা মূলত কর্তৃপক্ষের অবহেলার প্রতি এক ধরনের ব্যঙ্গাত্মক বার্তা।

আব্বাস বিন ইদ্রিস তাঁর পোস্টে লেখেন, ‘জলাশয়ের সঠিক ব্যবহার, মৎস্য চাষে আনবে জোয়ার।’ এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, সড়কটি সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মূলত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যেই তিনি এমন প্রতিবাদের ভাষা বেছে নিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটিতে দীর্ঘ সময় পানি জমে থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে বর্ষাকালে কাদা ও ভাঙাচোরা সড়কের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। শিক্ষার্থী, রোগী ও চাকরিজীবীসহ প্রতিদিন হাজারো মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন, যারা এখন চরম দুর্ভোগের শিকার।

সড়কের এমন পরিস্থিতি স্থানীয় অর্থনীতি ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এলাকাবাসীর দাবি, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা, সড়কের উচ্চতা বাড়ানো এবং টেকসই রক্ষণাবেক্ষণের মাধ্যমে দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করা হোক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar