1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সব জটিলতা কাটিয়ে বিয়ানীবাজারের সুনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ার আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক অলিউল্লাহ ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান

সব জটিলতা কাটিয়ে বিয়ানীবাজারের সুনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১১২ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, বিয়ানীবাজার
২৮ আগস্ট ২০২৬, রাত ৯টা ২২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

‘তৌহিদী জনতার’ আপত্তি ও নানা জটিলতা কাটিয়ে সিলেটের বিয়ানীবাজারের সুনাই নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যস্থতায় শান্তিপূর্ণ সমাধানের পর শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই পাড়ে হাজারো মানুষের ঢল নামে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গাংপার যুব সমাজের উদ্যোগে এই নৌকাবাইচ শুরু হয়। বিয়ানীবাজার, বড়লেখা ও গোলাপগঞ্জসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে হাজারো মানুষ এই উৎসবে যোগ দেন। তবে প্রতিযোগিতার ফাইনালে দুই নৌকা আলাদাভাবে দৌড় শেষ করায় চূড়ান্ত পর্বটি অমীমাংসিতভাবেই শেষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনাই নদীতে প্রতিবছর নৌকাবাইচের আয়োজন করা হয়। তবে এবার একটি পক্ষের আপত্তির কারণে আয়োজন নিয়ে জটিলতা ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় গত সোমবার (২৪ আগস্ট) সমঝোতা হয় এবং চলতি বছরের নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত বহাল রাখা হয়।

প্রতিযোগিতায় কালিজুরির ‘পাগলা নৌকা’, শরীফগঞ্জের ‘হাকালুকি বাঘ নৌকা’ ও সুজানগরের ‘স্বাধীন বাংলা নৌকা’ অংশ নেয়। ফাইনালে ‘হাকালুকি বাঘ’ ও ‘পাগলা’ নৌকা মুখোমুখি হলেও একইসঙ্গে দৌড় না দেওয়ায় দর্শকদের মধ্যে কিছুটা হতাশা দেখা দেয়। তবে দীর্ঘ জটিলতার পর আয়োজনটি সফল হওয়ায় দর্শকদের মধ্যে উৎসাহ-উচ্ছ্বাসের কমতি ছিল না।

নৌকাবাইচ প্রসঙ্গে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, “নৌকাবাইচ আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এটি কোনো ধর্মবিরোধী কাজ নয় এবং ধর্মের সঙ্গে এর কোনো সাংঘর্ষিকতা নেই। আমরা চাই প্রতিবছর নৌকাবাইচ আয়োজনের মাধ্যমে আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখতে।”

তিনি আরও বলেন, “আগামী প্রজন্মের কাছে নৌকাবাইচের ঐতিহ্য তুলে ধরতে যা যা করার প্রয়োজন, আমরা সবাই মিলে তা করব। আগামী বছর লাউতা ইউনিয়নবাসী আরও সুন্দরভাবে এই প্রতিযোগিতার আয়োজন করবেন বলে আশা করি।”

অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার, বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। আয়োজক সংগঠনের সদস্যরা জানান, মানুষের এই উপস্থিতিই প্রমাণ করে নৌকাবাইচ বাঙালির হাজার বছরের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা কোনোভাবেই হারিয়ে যেতে দেওয়া যাবে না।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar