1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরায় জামায়াতের শ্রমিক সংগঠনের ৫৬ নেতাকর্মীর বিএনপিতে যোগদান - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

সাতক্ষীরায় জামায়াতের শ্রমিক সংগঠনের ৫৬ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর), সন্ধ্যা ৭টা ৪০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৫৬ জন নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে পাটকেলঘাটার মহসিন মার্কেটে যুবদল কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগ দেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। তিনি নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে দেশ পুনর্গঠনের কাজে ভূমিকা রাখার আহ্বান জানান।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও জাতীয়তাবাদী ভাবধারায় উজ্জীবিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশ পুনর্গঠন ও উন্নয়নের অগ্রযাত্রায় তাদের ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিএনপির স্থানীয় নেতাদের দাবি, জামায়াতের রাজনীতিতে শ্রমজীবী মানুষের যথাযথ মূল্যায়ন না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। এই যোগদানের ফলে পাটকেলঘাটা ও সরুলিয়া এলাকায় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেন।

তালা উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি শেখ রিজভী আহমেদ, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শফিকুল ইসলামসহ স্থানীয় নেতারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar