1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় শুভেচ্ছা মিছিল - bdtelegraph24.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী ছিলেন: মেজর (অব.) হাফিজ গুলশানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ জনের ১০ দিনের রিমান্ড ২২ বছরের পুরোনো ভ্রূণ থেকে কন্যাসন্তানের জন্ম গ্রিসে নবম পে-স্কেল: ৭ পৃথক এসআরও জারি ও আইবাসে বেতন নির্ধারণের প্রস্তুতি শ্যামনগরে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় শুভেচ্ছা মিছিল লোহাগাড়ায় সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি সার ব্যবস্থাপনা ও সরবরাহ তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম গঠন বাগেরহাটের শরণখোলায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু পার্বত্য চট্টগ্রামে তিন উচ্চপর্যায়ের কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন বাঘারপাড়ায় ৪ হাজার মিটার অবৈধ চায়না জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে বিনষ্ট

শ্যামনগরে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় শুভেচ্ছা মিছিল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় শুভেচ্ছা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত মিছিলটি বংশিপুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোল চত্বরে এসে পথ সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ নুরুজ্জামান ও সদস্য সচিব ডাক্তার নূর ইলাহী লিটন এর নেতৃত্বে আনন্দ মিছিলে সংগঠনের নেতাকর্মীসহ ইউনিয়ন বিএনপির কর্মীরা অংশ গ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

আনন্দ মিছিলে সিনিয়র যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, যুগ্ন-আহবায়ক ডাক্তার আব্দুল কালাম, আব্দুল হামিদ, এস এম রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আহবায়ক কমিটির নেতৃত্বে ঈশ্বরীপুর ইউনিয়নে বিএনপির সংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। দলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরো সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নবনির্বাচিত আহবায়ক মো. নুরুজ্জামান ও সদস্য সচিব ডাক্তার নূর ইলাহী লিটন দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপিকে একটি শক্তিশালী ও সুসংগঠিত ইউনিট হিসেবে গড়ে তুলতে তারা কাজ করবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X