1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গুলশানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ জনের ১০ দিনের রিমান্ড - bdtelegraph24.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী ছিলেন: মেজর (অব.) হাফিজ গুলশানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ জনের ১০ দিনের রিমান্ড ২২ বছরের পুরোনো ভ্রূণ থেকে কন্যাসন্তানের জন্ম গ্রিসে নবম পে-স্কেল: ৭ পৃথক এসআরও জারি ও আইবাসে বেতন নির্ধারণের প্রস্তুতি শ্যামনগরে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় শুভেচ্ছা মিছিল লোহাগাড়ায় সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি সার ব্যবস্থাপনা ও সরবরাহ তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম গঠন বাগেরহাটের শরণখোলায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু পার্বত্য চট্টগ্রামে তিন উচ্চপর্যায়ের কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন বাঘারপাড়ায় ৪ হাজার মিটার অবৈধ চায়না জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে বিনষ্ট

গুলশানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ জনের ১০ দিনের রিমান্ড

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
শনিবার (১২ সেপ্টেম্বর), রাত ৯টা ১৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকার গুলশানে সরকারবিরোধী মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। তবে আরাফাত নামের এক আসামিকে শিশু দাবি করায় তার বিষয়ে অধিকতর শুনানির জন্য রোববার দিন ধার্য করে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে তিনি আদালতকে জানান, মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার মূল রহস্য উদঘাটন, পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বলেন, আসামিদের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। এছাড়া আরাফাতকে শিশু দাবি করায় তার আইনজীবী প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের সুযোগ পান। পরে আদালত ২৪ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আরাফাতের বিষয়ে শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।

মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানা এলাকায় সরকারবিরোধী এজেন্ডা বাস্তবায়ন ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা সমবেত হন। তারা সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তারা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করেন। পরে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল জব্দ করে। এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে ১১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করে মামলাটি করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X