1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খেলার ছলে নিখোঁজ ৮ বছরের শিশু রাফি, ৩ দিন পর খাল থেকে অর্ধগলিত লা/শ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা সাত ধাপে ইউপি নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত ইসির, ভোট শুরু ১২ নভেম্বর কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন ও ভাতিজা খুন মাদক, নৈরাজ্য ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাতুব্বরনামা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু যৌন হয়রানির অভিযোগে মনিরামপুরে শিক্ষক পুলিশ হেফাজতে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের ঘোষণা, মুসলিম সমাজে উদ্বেগ

খেলার ছলে নিখোঁজ ৮ বছরের শিশু রাফি, ৩ দিন পর খাল থেকে অর্ধগলিত লা/শ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিন আমড়াগাছিয়া বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে আর ফেরা হলো না আট বছরের শিশু রাফি আকনের। নিখোঁজের তিন দিন পর আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বাড়ির মাত্র আট মিনিটের দূরত্বের একটি খালের কচুরিপানার ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনাটিকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
​নিহত রাফি আকন দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে খেলার জন্য বের হয় রাফি। এরপর থেকে সে নিখোঁজ ছিল। স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও বিস্তারিত তথ্য ছড়িয়ে দেন।
​আজ সোমবার স্থানীয় এক কিশোর খালে গোসল করতে নেমে কচুরিপানার মধ্যে মানুষের হাত ভেসে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গিয়ে সেখান থেকে রাফির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন।

নিহত রাফির স্বজনরা একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন। রাফির ফুফু জানান, “রাফি বাড়ি থেকে বের হওয়ার সময় এক ব্যক্তি তাকে দেখেছিল। পরে ওই ব্যক্তি হঠাৎ দাবি করেন রাফি অপহৃত হয়েছে। তিনি কীসের ভিত্তিতে নিশ্চিত হলেন যে সে অপহৃত হয়েছে? আমাদের প্রবল সন্দেহ, তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।”
​নাতিকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন রাফির দাদি। রাফির পরিবারের সবাই এই নির্মম ঘটনার রহস্য উন্মোচন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X