মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
বুধবার (১৬ সেপ্টেম্বর), রাত ৮টা ৩৯ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি পুলিশ লাইন্সে এই কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিটের ৫০ জন পুলিশ সদস্য অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দক্ষতা নিশ্চিত করা জেলা পুলিশের প্রধান লক্ষ্য। তিনি পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে বিনয়ী আচরণ, আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ়তা এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন।
প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস বাড়বে। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা কার্যকর ভূমিকা রাখবেন।
কর্মশালায় নির্বাচনী দায়িত্ব পালনের বিভিন্ন দিক, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সতর্কতা ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বরত সদস্যদের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।