1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু - bdtelegraph24.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় মাকে কুপিয়ে ও শিশুকে আছাড় দিয়ে হ/ত্যা, আটক ১ গাইবান্ধায় নেশার টাকার জন্য ১১ মাসের শিশু বিক্রি, বাবা-সহ গ্রেফতার ৪ টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ: তদন্তের নির্দেশ মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী অমিত এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু বাবার জানাজায় হাজির হতে পারলেন না পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজি লোহাগাড়ায় পাহাড় কাটার অভিযোগ, ‘অনুমতির’ দাবি নাকচ ইউএনওর দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ –কুবি শিক্ষিকা শামিমা নাসরিন আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস

নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ জন খবরটি পড়েছেন

উপজেলা প্রতিনিধি
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা ২১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের ঈশ্বরপাড়া গ্রামে পুকুরে ডুবে আতিয়ারা (৯) ও আবু বক্কর (৬) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড়ির পাশের একটি নতুন খনন করা পুকুরে কাদা দিয়ে খেলার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের আতিকুল ইসলামের সন্তান।

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে ফসলি জমিতে নতুন কাটা পুকুরের পাড়ে খেলা করছিল দুই শিশু। খেলার জন্য কাদা সংগ্রহ করতে গিয়ে ছোট ভাই আবু বক্কর পুকুরের গর্তে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় বোন আতিয়ারাও গভীর পানিতে তলিয়ে যায়।

বেশ কিছুক্ষণ তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুজনকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

দুই সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar