1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আওয়ামী লীগ আর ফিরে আসবে না: তথ্য প্রতিমন্ত্রী - bdtelegraph24.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ বাগেরহাটে জমি নিয়ে বিরোধে পরিবার অবরুদ্ধ, বাধা দেওয়ায় হামলা ও মারধর সফলতার আমল : নাজাতের পথ বিশ্ব পর্যটন দিবসে দুর্গাপুরের অপার সম্ভাবনাময় পর্যটনকে বিকশিত করার আহ্বান

আওয়ামী লীগ আর ফিরে আসবে না: তথ্য প্রতিমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
বুধবার (২৩ সেপ্টেম্বর, ২০২৬)

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আওয়ামী লীগ হত্যা ও লুটপাট করে পালিয়ে গেছে এবং তারা আর ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ময়মনসিংহের উত্তর জেলা বিএনপি এই মিছিল ও সমাবেশের আয়োজন করে।

সমাবেশে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আপা আপা করিস না রে, আপা ফিরে আসবে না রে; আপা আপা করিস না রে, খুনি ফিরে আসবে না রে।’ তিনি আরও বলেন, ‘একবার আপা আপনাদের বিপদে ফেলে পালিয়ে গেছেন, এবার আবার বিপদে ফেলতে আপনাদের নাশকতার নির্দেশ দিচ্ছেন। এবার জনগণ আপনাদের আর ছাড়বে না।’

প্রতিমন্ত্রী জনগণের প্রতি আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, নাশকতাকারীদের আর ছাড় দেওয়া হবে না। কোনো ষড়যন্ত্রই বর্তমান সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না। জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহের জেলা প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের কোনো বক্তব্য বা প্রতিবাদ কর্মসূচি নেই কেন? বিরোধী দলের উচিত জনগণের কাছে এই প্রশ্নের জবাব দেওয়া। জনমনে সন্দেহ সৃষ্টি হচ্ছে, গণতন্ত্রের বিরুদ্ধে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির রাখিবন্ধনের পুনরাবৃত্তি ঘটছে কি না।’

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের রাজনীতি হবে জনগণের অধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের। সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে কেউ রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করলে জনগণ তার জবাব দেবে।’

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar