1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লাদেন ও জাওয়াহিরিদের প্রশিক্ষণ দিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন মন্ত্রীর - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ শ্যামনগরে বেল গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুরে সকল প্রাচীন নিদর্শন তালিকাভুক্ত করার দাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত বাঘারপাড়ায় এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযান: রাজ বেকস লাইভ বেকারিকে জরিমানা বাগেরহাটে শিশু হত্যা: পানের বরজে মিলল বস্তাবন্দি মরদেহ, আটক ৩ পটুয়াখালীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৫ জেলে উদ্ধার টানা ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

লাদেন ও জাওয়াহিরিদের প্রশিক্ষণ দিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন মন্ত্রীর

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শনিবার (২৬ সেপ্টেম্বর), ২০২৬ | সকাল ১০টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পাকিস্তানের এক লাখ মুজাহিদিন ও ২০ হাজার আরব স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়ার বিস্ফোরক দাবি করেছেন দেশটির প্রাক্তন মন্ত্রী ও সিনিয়র নেতা মুশাহিদ হুসেন সইদ। ‘খানকাস্ট’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি জানান, প্রশিক্ষণপ্রাপ্তদের তালিকায় ওসামা বিন লাদেন ও আয়মন জওয়াহিরির মতো কুখ্যাত জঙ্গিরাও অন্তর্ভুক্ত ছিল।

মুশাহিদ হুসেন সইদ দাবি করেন, আফগান জেহাদের সময় পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। যুদ্ধ শেষে প্রশিক্ষিত যোদ্ধাদের একটি বড় অংশ কাশ্মীর, ফিলিস্তিন ও আলজেরিয়াসহ বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে।

প্রশিক্ষণের অর্থের উৎস সম্পর্কে তিনি বলেন, তৎকালীন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং সৌদি আরব এই কর্মসূচিতে বিপুল পরিমাণ অর্থায়ন করেছিল। হুসেনের ভাষ্যমতে, সিআইএ এবং সৌদি আরব প্রত্যেকে ২.১ বিলিয়ন ডলার করে মোট ৪.২ বিলিয়ন ডলার এই খাতে প্রদান করে।

মুশাহিদ হুসেন সইদ বলেন, আফগান জেহাদ শেষ হওয়ার পর প্রশিক্ষিত যোদ্ধারা ‘কর্মহীন জিহাদি’ হিসেবে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে চলে যায়। এই যোদ্ধাদের মধ্যেই ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন, যে পরবর্তীতে আমেরিকার বুকে ৯/১১-এর মতো ভয়াবহ সন্ত্রাসী হামলা চালায়।

১৯৭৯ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন চলাকালীন সময়ে এই আফগান জেহাদ সংঘটিত হয়। সেই সময় থেকেই এই সংঘাতের নেপথ্যে আমেরিকা, সৌদি আরব ও পাকিস্তানের সংশ্লিষ্টতার গুঞ্জন ছিল। প্রাক্তন মন্ত্রী হুসেনের এই নতুন বক্তব্য সেই সময়ের বিতর্কিত অধ্যায়কে পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। সূত্র-হিন্দুস্তান টাইমস বাংলা

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar