1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পটুয়াখালীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৫ জেলে উদ্ধার - bdtelegraph24.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ বাগেরহাটে জমি নিয়ে বিরোধে পরিবার অবরুদ্ধ, বাধা দেওয়ায় হামলা ও মারধর সফলতার আমল : নাজাতের পথ বিশ্ব পর্যটন দিবসে দুর্গাপুরের অপার সম্ভাবনাময় পর্যটনকে বিকশিত করার আহ্বান

পটুয়াখালীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৫ জেলে উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ জন খবরটি পড়েছেন

জেলা সংবাদদাতা, পটুয়াখালী
রবিবার (২৭ সেপ্টেম্বর), দুপুর ১২টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর আলীপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে ১৫ জেলেসহ ‘এমবি মায়ের দোয়া-৬’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে কাছাকাছি থাকা অন্য একটি ট্রলারের সহায়তায় ওই ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) আলীপুর বন্দর থেকে প্রায় ৪৫ কিলোমিটার গভীর বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ট্রলারটির মাঝি মূসা জানান, শনিবার আলীপুর বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে তারা সাগরে রওনা হন। কিছুদূর যাওয়ার পর সাগরের উত্তাল ঢেউয়ের ঝাপটায় ট্রলারটির কাঠামো ফেটে যায়। এতে ট্রলারে পানি ঢুকে সেটি ডুবতে শুরু করে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর কিছুক্ষণ সাগরে ভেসে থাকার পর কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের দেখতে পায়। পরে ওই ট্রলারের সহায়তায় ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে দুর্ঘটনার পর থেকে ডুবে যাওয়া ট্রলারটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

ট্রলারটির মালিক মিজানুর রহমান বলেন, মাছ ধরার জন্য ট্রলারটি সাগরে পাঠানো হয়েছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পর জেলেদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত হয়েছি। বর্তমানে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান বলেন, গভীর সমুদ্রে ট্রলারডুবির ঘটনায় ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। ট্রলারটি উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar