1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে ইরানের হামলা, মার্কিন ডুবোযান আটক - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ মহিপুরে ১ কেজি ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৬৫০ টাকায় ভারত ও নেপালে বন্যা ও ভূমিধস: নিহত ৭০ বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেয়া যাবেনা- স্বাস্থ্যমন্ত্রী পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাতিল করেনি সৌদি আরব: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন পাবনায় ৩৮১ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ভারতে অন্তঃসত্ত্বা নারীকে ২৭৫ কিমি দূরে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে ইরানের হামলা, মার্কিন ডুবোযান আটক অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে ইরানের হামলা, মার্কিন ডুবোযান আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬), রাত ৮টা ১২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হরমুজ প্রণালিতে গত ৪৮ ঘণ্টায় ১৯টি জাহাজে সরাসরি হামলা চালিয়েছে ইরান। দেশটির দাবি, নিয়ম লঙ্ঘন করে অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করায় এসব জাহাজে হামলা চালানো হয়। একইসঙ্গে হরমুজ প্রণালি থেকে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক মানববিহীন ডুবোযান আটকের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের সংবাদমাধ্যম ফারস নিউজ জানায়, গত দুই রাতে হরমুজ প্রণালিতে এই অভিযান চালানো হয়। এর মধ্যে প্রথম রাতে ১২টি এবং দ্বিতীয় রাতে সাতটি জাহাজে হামলা করা হয়। ইরানের কর্মকর্তাদের ভাষ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে যে দাবি করেছেন, এই অভিযান তার বিপরীত চিত্র তুলে ধরেছে।

ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেন, ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সশস্ত্র প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে।

এদিকে আইআরজিসি জানায়, তারা ‘রেমাস ৬০০’ নামের যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ডুবোযান জব্দ করেছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে যানটিকে আটক করা হয়। ফারস নিউজ জানায়, যানটি গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহৃত হচ্ছিল এবং বর্তমানে তা ইরানের বিশেষজ্ঞদের কাছে রয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান বর্তমানে নাজুক বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রামিনিয়া। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির কারণে ওয়াশিংটন সামরিক আগ্রাসনের পথে যেতে পারে।

ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী শত্রুর মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। পশ্চিম এশিয়া থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দেয়া হলে তা এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করবে।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রামিনিয়া আরও জানান, যেকোনো উসকানিমূলক তৎপরতার কঠোর জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar