1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতে অন্তঃসত্ত্বা নারীকে ২৭৫ কিমি দূরে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪ - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ মহিপুরে ১ কেজি ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৬৫০ টাকায় ভারত ও নেপালে বন্যা ও ভূমিধস: নিহত ৭০ বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেয়া যাবেনা- স্বাস্থ্যমন্ত্রী পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাতিল করেনি সৌদি আরব: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন পাবনায় ৩৮১ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ভারতে অন্তঃসত্ত্বা নারীকে ২৭৫ কিমি দূরে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে ইরানের হামলা, মার্কিন ডুবোযান আটক অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

ভারতে অন্তঃসত্ত্বা নারীকে ২৭৫ কিমি দূরে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
রবিবার (২৭ সেপ্টেম্বর), রাত ৮টা ১৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের মহারাষ্ট্রের ধুলে জেলায় এক অন্তঃসত্ত্বা নারীকে বাড়ি থেকে ২৭৫ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, ধুলে-সোলাপুর মহাসড়কের গরতাড় বারী এলাকার কাছ থেকে ওই নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তদন্তকারী দল প্রায় ১১ ঘণ্টার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন গাড়িটি শনাক্ত করে। পরে অহিল্যানগর জেলার জামখেড় এলাকায় অবস্থিত ‘সপ্তসুর সাংস্কৃতিক শিল্পকেন্দ্রে’ অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়।

নিহত নারীর নাম পিঙ্কি হনুমন্ত কটকা (৩১)। সাংস্কৃতিক কেন্দ্রটিতে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে বিড় জেলার কাছে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। মারধরের একপর্যায়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে মৃত ভেবে অভিযুক্তরা মরদেহ গুমের পরিকল্পনা করে।

পরবর্তীতে প্রাইভেটকারে করে মরদেহটি ঘটনাস্থল থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে ধুলে জেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে নির্জন একটি পাহাড়ি এলাকায় নিয়ে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আরও দুজন পলাতক রয়েছে। পলাতকদের গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar