1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ জন খবরটি পড়েছেন

উপজেলা প্রতিনিধি
বুধবার (৩০ সেপ্টেম্বর, ২০২৬) রাত ৮টা ৫৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রংপুরের পীরগাছায় বাড়িতে অবৈধভাবে নকল সয়াবিন তেল তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ নকল তেল, খালি বোতল ও সরঞ্জাম জব্দ করা হয় এবং অভিযুক্ত ব্যবসায়ী মশিউর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গুয়াবাড়ি বালাপাড়ায় মশিউরের দোতলা বাড়িতে এই অভিযান চালানো হয়। মশিউর রহমান ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে। পীরগাছা বাজারের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তার একটি মুদি দোকান রয়েছে এবং তিনি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে নিজ বাসার নিচতলায় নকল তেল তৈরি ও বাজারজাত করে আসছিলেন।

অভিযানকালে ওই বাড়ির তিনটি কক্ষে মজুত করা আনুমানিক ৫০–৬০ কার্টন নকল সয়াবিন তেল, তেল ভর্তি ব্যারেল, কেমিক্যাল, নকল লেবেল ও সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া সেই বাড়িতে খোলা আটা বিভিন্ন কোম্পানির মোড়কে প্যাকেটজাত করার প্রমাণ মেলে। জব্দ করা মালামালের একাংশ ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল তেল ও সরঞ্জামাদিসহ অভিযুক্তকে হাতেনাতে ধরা হয়েছে এবং তাকে দণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তবে স্থানীয়দের অভিযোগ, অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতিতেই অভিযুক্ত ব্যবসায়ী ১০–১২ ব্যারেল তেল সরিয়ে ফেলেন। এ নিয়ে উপস্থিত জনতার মাঝে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। তেল সরিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন বলেন, সেখানে জড়ো হওয়া উৎসুক জনতার কেউ কেউ তাদের অগোচরে হয়তো কিছু তেল নিয়ে যেতে পারেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar