1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
সোমবার (৫ অক্টোবর) ২০২৬, রাত ৮:৩৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ চারজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। রোববার (৫ অক্টোবর) পরিচালিত এই অভিযানে জনবিরক্তিকর কার্যকলাপের দায়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক সেবনের সন্দেহে আটক এক যুবককে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তবলছড়ি অফিসার্স কলোনি এলাকার মোঃ তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক কারবারের অভিযোগে রিজার্ভ বাজারের মমিন উদ্দিন ও তবলছড়ির মামুনুর জামান রুবেলকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, জনবিরক্তিকর কার্যকলাপের অভিযোগে ভেদভেদী পোস্ট কলোনি এলাকার মোঃ ফারুককে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযানে মাদক সেবনের সন্দেহে উন্দ্রজিত বড়ুয়া ইমন নামের এক যুবককে আটক করা হয়। তবে তার চলমান ডিগ্রি পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মুচলেকা গ্রহণ করে তাকে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

কোতয়ালী থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar