অভয়নগর (যশোর) প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের শেখপাড়া এলাকাবাসীর উদ্যোগে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক আসামির সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভকারীরা জানান, লুৎফর রহমানের বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
স্থানীয়দের সহযোগিতায় অভয়নগর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত লুৎফর রহমানকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানা গেছে।

সোমবার দুপুরে এলাকাবাসী অভয়নগর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশাসনিক ভবনের সামনেও বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এরপর আন্দোলনকারীরা মিছিল নিয়ে নওয়াপাড়া প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে লুৎফর রহমানকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে।