1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক - bdtelegraph24.com
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে উচ্চস্বরে আজান: মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের প্রস্তাব কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী নেত্রকোণায় পুকুরপাড় থেকে ৫ লাখ ৬০ হাজার টাকার মাদক উদ্ধার কালিয়াকৈরে ১৪৯ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে গুজব ছড়ানোর বিষয়ে সতর্কবার্তা রাজশাহী রেঞ্জে অপরাধ পর্যালোচনা সভা: দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ নির্দেশ ডিআইজির

ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৬ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
সোমবার (১২ অক্টোবর) ২০২৬, রাত ৮টা ৪২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তারল্য সংকট কাটাতে এবং আমানতকারীদের চাহিদা পূরণের লক্ষ্যে ন্যাশনাল ব্যাংক পিএলসিকে ১০ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সোনালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে এই ঋণ দেওয়া হবে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

এর আগে গত রোববার (১১ অক্টোবর) থেকে আমানতকারীদের কাছ থেকে অর্থ ফেরতের আবেদন নেওয়া শুরু করে ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটির তথ্য অনুযায়ী, মাত্র দুই দিনে সাড়ে সাত হাজার গ্রাহক তাদের আমানত উত্তোলনের জন্য আবেদন করেছেন। আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকরা তাদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ পাবেন।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নর উপস্থিত ছিলেন।

বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান গভর্নরকে জানান, কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। এছাড়া ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলেও তিনি অবহিত করেন।

ন্যাশনাল ব্যাংকের তারল্য পরিস্থিতি ও আমানতকারীদের অর্থ উত্তোলনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর মো. মোস্তাকুর রহমান আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ ও ব্যাংকিং খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা অটুট রাখার নির্দেশ দেন।

আমানতকারীদের অর্থ উত্তোলন নিশ্চিতের নির্দেশ

ন্যাশনাল ব্যাংকের সব আমানতকারী যেন প্রয়োজন অনুযায়ী তাদের অর্থ উত্তোলন করতে পারেন, তা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন গভর্নর। এছাড়া আগামী ১৫ অক্টোবর থেকে ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar