1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিএনপি পাঁচ বছর ক্ষমতায় থাকলে দুর্ভিক্ষ হবে: রাশেদ প্রধান - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

বিএনপি পাঁচ বছর ক্ষমতায় থাকলে দুর্ভিক্ষ হবে: রাশেদ প্রধান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার (১৬ অক্টোবর), রাত ৮টা ৩১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে দেশে দুর্ভিক্ষ দেখা দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নওগাঁ শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা শাখার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, তেল-গ্যাসের দাম বৃদ্ধি, সারের সংকট, সিন্ডিকেট ও দলীয়করণের মাধ্যমে বিএনপি নতুন করে জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের অপকর্মের তালিকা দীর্ঘ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ দুর্ভিক্ষে মারা যাবে।

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, বাংলার মাটি ভারতের অঙ্গরাজ্য হতে দেওয়া হবে না। এ দেশে নতুন করে কোনো স্বৈরতন্ত্র কায়েম করতে দেওয়া হবে না।

উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাশেদ প্রধান বলেন, রাজশাহী শহর বাদে পুরো রাজশাহী ও রংপুর বিভাগ উন্নয়ন থেকে বঞ্চিত। হাইওয়ের কিছু রাস্তা পাকা করলেই কোনো জেলা উন্নত হয় না, এখানে উন্নয়নের কোনো ছিটেফোঁটা নেই।

এই যুদ্ধ কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় নেওয়ার যুদ্ধ নয়। এই যুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ এবং এতে আমাদের জয়ী হতেই হবে।

ক্ষমতার প্রতি নিজের কোনো আকাঙ্ক্ষা নেই দাবি করে তিনি বলেন, আমি ক্ষমতা চাই না। আমি শুধু দেখতে চাই এই দেশ পরিপূর্ণ স্বাধীন ও সার্বভৌম। দেশের এক ইঞ্চিতেও যেন বিদেশি আধিপত্য না থাকে এবং দেশে মানবিকতা ও ইনসাফ প্রতিষ্ঠিত হয়।

জাগপা নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম, খেলাফত মজলিস নওগাঁর সভাপতি রেজাউর রহমান ও এবি পার্টি নওগাঁর আহ্বায়ক কাজী আতিকুর রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar