জেলা সংবাদদাতা
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১১টা ৩৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কক্সবাজারের ইনানি বিচে মেরিন ড্রাইভ সংলগ্ন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে রিসোর্টটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস এবং সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, ইনানি বিচের টুপটুপ রিসোর্টটি উখিয়া ফায়ার স্টেশন থেকে ১৮ কিলোমিটার দূরে অবস্থিত। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
বর্তমানে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।