শাকিল হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি
শনিবার (১৭ অক্টোবর, ২০২৬), রাত ৮টা ৫০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রঘুনাথপুর ফুটবল মাঠে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন ফুটবল দল অংশ নেয়।
টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রঘুনাথপুর ফুটবল মাঠ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহরি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সামান উদ্দিন। এছাড়া প্রধান পৃষ্ঠপোষক হিসেবে মো. আমিনুল ইসলাম এবং পৃষ্ঠপোষক হিসেবে মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম টিপু, পারভেজ আহমেদ ও রাজু আহমেদ।
টুর্নামেন্টে মধ্যপাড়া ইয়ংস্টার ক্লাব ও এআরবি ফুটবল একাদশ অংশগ্রহণ করে। ম্যাচ শেষে এআরবি ফুটবল একাডেমীর খেলোয়াড় আকাশ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।