1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতের গোয়ালিয়রে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১৫ - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ৪, আহত ৩৯ ভারতের গোয়ালিয়রে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১৫ পাবনার ফরিদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় সন্তুষ্ট পূজা উদযাপন কমিটির নেতারা গাজীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আজদু মিয়া যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু লোহাগাড়ায় শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও ও ওসি বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী

ভারতের গোয়ালিয়রে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১৫

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৯ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
সোমবার (১৯ অক্টোবর) ২০২৬, দুপুর ১২টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন একটি ট্রাক ভক্তদের ওপর উঠে গেলে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকা একটি ঢালু পথে ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে ভিড়ের মধ্যে ঢুকে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে।

গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার ধর্মবীর সিং জানান, রাত দেড়টার দিকে ধানবোঝাই ট্রাকটি চিনোরের দিক থেকে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে ভক্তদের ওপর উঠে যায় এবং মন্দিরের প্রবেশপথের ফটক ও বাইরের দেওয়ালে ধাক্কা খায়।

পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে দায়িত্বরত দুই পুলিশ সদস্যও রয়েছেন।

গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান বলেন, “দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স পাঠিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়। আহতদের চিকিৎসায় সিটি স্ক্যান ও এক্স-রে করা হচ্ছে।”

নবরাত্রি উপলক্ষে ওই সড়কে পুলিশের চেকপোস্ট ও ব্যারিকেড ছিল। এরপরও কীভাবে ট্রাকটি সেখানে প্রবেশ করল, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ট্রাকটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা পরীক্ষা করতে পরিবহণ বিভাগের একটি দল কাজ করছে।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, ট্রাকটি অতিরিক্ত বোঝাই ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি কয়েকটি দোকান ও মানুষের ওপর উঠে যায়। দুর্ঘটনায় তার ভাইও আহত হয়েছেন বলে তিনি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar