নিউজ ডেস্ক
শনিবার (২৪ অক্টোবর) ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ইরান পরিস্থিতি সামাল দেওয়ার পর কিউবার বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে তিনি জানান, ইরান সফর থেকে ফেরার পথে কিউবায় যাত্রাবিরতি করবেন তারা।
ট্রাম্প বলেন, ইরান থেকে ফেরার পথে আমরা কিউবার ব্যবস্থা নেব। আমরা সেখানে অল্প সময়ের জন্য থামব।
কিউবার উপকূলের কাছে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানোর একটি পরিস্থিতির বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন, আমাদের সুন্দর জাহাজগুলো কিউবার পাশ দিয়ে যাবে। সেগুলোর একটি উপকূল থেকে প্রায় ৫০ গজ দূরে থামবে। এরপর সংশ্লিষ্ট পক্ষ হাত তুললে চুক্তি চূড়ান্ত করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সেখানে পাঠানো হবে।
ট্রাম্প আরও বলেন, কিউবার বিষয়ে আমরা যা করতে যাচ্ছি, তা হলো আমাদের জাহাজগুলো সেখানে পৌঁছালে তারা হাত তুলবে এবং এরপর চুক্তিটি চূড়ান্ত করতে আমরা মার্কো রুবিওকে পাঠাব।