প্রতিনিধি
রবিবার (২৫ অক্টোবর), ২০২৬ | সন্ধ্যা ৭টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপের চাপায় সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার ছয় বছর বয়সী মেয়ে সামিরা আক্তার নিহত হয়েছে। রবিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জগামী একটি মাছবাহী পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা ও মেয়েকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল ইসলাম রঞ্জু ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে। দুর্ঘটনায় তার ছয় বছরের শিশুকন্যা সামিরাও প্রাণ হারায়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”